পথচলা
The full chronologyপুরো কালপঞ্জি
Three chapters: the years that formed him, the thirty-six days that changed everything, and the work since.তিন অধ্যায়: যে বছরগুলো তাঁকে গড়েছে, যে ছত্রিশ দিন সব বদলে দিয়েছে, আর তার পরের কাজ।
সূচনাBeginnings · 2018–2023
2018২০১৮
First movementপ্রথম আন্দোলন
Joins the quota-reform protests as an undergraduate — a first education in organizing, and in the cost of speaking up.স্নাতক শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনে যোগ — সংগঠনের প্রথম পাঠ, আর কথা বলার মূল্য কত, তা শেখা।
2023২০২৩
Campus voiceক্যাম্পাসের কণ্ঠ
Becomes a familiar presence in student politics at the University of Dhaka, known for plain speech and long days.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ — সোজাসাপ্টা কথা আর দীর্ঘ পরিশ্রমের জন্য যাঁকে সবাই চেনে।
জুলাইThe Uprising · 2024
5 June 2024৫ জুন ২০২৪
The verdictরায়
The High Court reinstates the government job quota system, overturning the 2018 reform. Students begin gathering on campuses within hours.হাইকোর্ট সরকারি চাকরির কোটা পুনর্বহাল করে; বাতিল হয়ে যায় ২০১৮ সালের সংস্কার। কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাম্পাসে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।
1 July 2024১ জুলাই ২০২৪
Students Against Discriminationবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
A coordinated platform of students announces sustained, peaceful protest. Marches, class boycotts, and road blockades spread from Dhaka to every district.শিক্ষার্থীদের সমন্বিত প্ল্যাটফর্ম ধারাবাহিক, শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা দেয়। মিছিল, ক্লাস বর্জন আর অবরোধ ঢাকা থেকে ছড়িয়ে পড়ে প্রতিটি জেলায়।
16 July 2024১৬ জুলাই ২০২৪
Abu Sayedআবু সাঈদ
Abu Sayed stands with arms open before police fire in Rangpur. His death, captured on camera, turns a students' protest into a people's movement.রংপুরে পুলিশের গুলির সামনে দুই হাত মেলে দাঁড়ান আবু সাঈদ। ক্যামেরায় ধরা পড়া তাঁর মৃত্যু ছাত্রদের প্রতিবাদকে বদলে দেয় জনতার আন্দোলনে।
18–19 July 2024১৮–১৯ জুলাই ২০২৪
The blackoutব্ল্যাকআউট
A nationwide internet shutdown cuts Bangladesh off from the world during the deadliest days of the crackdown. The country answers with a complete shutdown of its own.দমন-পীড়নের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোতে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়। জবাবে দেশ ডাক দেয় সর্বাত্মক অবরোধের — কমপ্লিট শাটডাউন।
26 July 2024২৬ জুলাই ২০২৪
Detentionআটক
Hasnat Abdullah and fellow coordinators are taken from a hospital into custody by the Detective Branch. A coerced statement is broadcast; upon release, they publicly retract it and rejoin the movement.হাসপাতাল থেকে হাসনাত আবদুল্লাহসহ সমন্বয়কদের হেফাজতে নেয় ডিবি। প্রচারিত হয় জোর করে আদায় করা বিবৃতি; মুক্তি পেয়েই তাঁরা তা প্রত্যাখ্যান করে ফেরেন আন্দোলনে।
3 August 2024৩ আগস্ট ২০২৪
One pointএক দফা
At the Central Shaheed Minar, the movement's demands converge into a single point. Millions across the country echo it the same evening.কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সব দাবি মিলে যায় এক দফায়। সেই সন্ধ্যাতেই দেশজুড়ে লাখো কণ্ঠে তার প্রতিধ্বনি।
5 August 2024৫ আগস্ট ২০২৪
The 36th of July৩৬শে জুলাই
The long march reaches Dhaka. The government falls. A month that refused to end — counted by the movement as thirty-six days of July — closes with a country changed.লং মার্চ পৌঁছায় ঢাকায়। সরকারের পতন হয়। যে মাস শেষ হতে চায়নি — আন্দোলনের হিসাবে জুলাইয়ের ছত্রিশ দিন — শেষ হয় এক বদলে যাওয়া দেশ দিয়ে।
নতুন অধ্যায়After July · 2024–
August 2024আগস্ট ২০২৪
After the 36th৩৬-এর পরে
Turns from protest to accountability: documenting the martyrs, pressing for justice, and keeping July's memory public.প্রতিবাদ থেকে জবাবদিহির পথে: শহীদদের দলিল রাখা, বিচারের দাবি, আর জুলাইয়ের স্মৃতিকে জনসমক্ষে রাখা।
2025২০২৫
A national roleজাতীয় দায়িত্ব
Steps into national politics with a new generation of leaders, carrying the movement's demands into institutions.নতুন প্রজন্মের নেতাদের সাথে জাতীয় রাজনীতিতে পদার্পণ — আন্দোলনের দাবিগুলোকে প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া।